ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

৯০ বছর বয়সে প্রথম গ্র্যামি জয়, ইতিহাসে দালাই লামা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত ৬৮তম বার্ষিক গ্র্যামি আসরে ‘সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে তাঁর ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ অ্যালবামটি বিজয়ী হয়।

বাংলাদেশ সময় সোমবার সকালে বিজয়ীদের নাম ঘোষণার পর জানা যায়, আন্তর্জাতিক সংগীতের এই সম্মানজনক মঞ্চে এবার নজর কেড়েছেন এই প্রবীণ ধর্মগুরু। বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই আয়োজন।

এই বিশেষ বিভাগে দালাই লামার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান। এই অনন্য সংগীত প্রকল্পে দালাই লামার সঙ্গে কাজ করেছেন প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি ব্যাঙ্গাশ ও আয়ান আলি ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের সঙ্গে দালাই লামার আধ্যাত্মিক বর্ণনা মিশিয়ে অ্যালবামটিতে শান্তি, দয়া, আশা ও সহমর্মিতার এক গভীর ও মননশীল অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।

গ্র্যামি পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় দালাই লামা গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে জানান, এটি তাঁর কোনো ব্যক্তিগত অর্জন নয়। বরং এটি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, মানবিক ঐক্য এবং পরিবেশ রক্ষার সার্বজনীন বার্তার প্রতি এক ধরনের স্বীকৃতি।

প্রকল্পটির বিষয়ে সরোদশিল্পী আমজাদ আলি খান মন্তব্য করেন, দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি তাঁর জন্য ছিল এক অত্যন্ত ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার অনুভূতিকে কেন্দ্র করে একটি নতুন ধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি করতে পারা তাঁর কাছে ছিল বিরাট সম্মানের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে নজরদারিতে চীনের গোপন স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

৯০ বছর বয়সে প্রথম গ্র্যামি জয়, ইতিহাসে দালাই লামা

আপডেট সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬