ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের অভূতপূর্ব সাফল্য: ২৬০ কোটি ভিউয়ের মাইলফলক

মোস্তফা কামাল রাজ পরিচালিত পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি নাটকটি ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউয়ের এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মাত্র ২৬তম পর্বেই এটি মোট ২৬০ কোটি ভিউ অতিক্রম করেছে, যা বাংলাদেশের কোনো ধারাবাহিক নাটকের জন্য এক বিরল অর্জন বলে নির্মাতা জানিয়েছেন।

নির্মাতা মোস্তফা কামাল রাজ এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো সিরিয়ালের জন্য এই ভিউয়ের রেকর্ড এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শুধু তাই নয়, ধারাবাহিকের প্রতিটি পর্বই এক কোটির বেশি ভিউ ছাড়িয়ে যাচ্ছে, যা দেশের নাটকের ইতিহাসে এই প্রথম।’ তিনি দর্শক এবং তার টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজ আরও বলেন, ‘একসময় আমাদের দেশের ধারাবাহিক নাটকগুলো কেবল দেশেই নয়, বিদেশের মাটিতেও প্রশংসা কুড়াতো। ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি সেই সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনছে ভেবে আমি আনন্দিত। এই সাফল্য আমার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা ও দর্শকদের ভালোবাসার ফসল।’

‘সিনেমাওয়ালা’ ব্যানারে নির্মিত এই ধারাবাহিক নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে। এছাড়াও, দর্শক ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় পর্বগুলো দেখতে পারছেন। পারিবারিক বন্ধন, ভালোবাসা এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির মূল কাহিনি। বড় ভাই ফাহাদ, ছোট ভাই সামির এবং তাদের স্ত্রী সায়রা ও মেহেরিনের জীবনের নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গল্প এগিয়ে যাচ্ছে।

নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্‌ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু সহ আরও অনেক পরিচিত মুখ। ধারাবাহিকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির এবং এর শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে মোট তিনটি গান ব্যবহার করা হয়েছে। আরফিন রুমি ও দোলা রহমান টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া, শাহরিয়ার মার্সেল ‘সে মানালে’ এবং প্রত্যয় খান ও সুস্মিতা ‘জানি না’ শিরোনামের গানগুলোতে তাদের কণ্ঠ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের অভূতপূর্ব সাফল্য: ২৬০ কোটি ভিউয়ের মাইলফলক

আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬