ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মোবাইল ক্যামেরার বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬, যা আগামী কাল পর্যন্ত চলবে। ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল কাজ প্রদর্শিত হবে।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ-এর উপস্থাপনায় এবং স্টার সিনেপ্লেক্স-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসবে ২৪টি ভিন্ন দেশের নির্মাতাদের পাঠানো মোট ১৩১টি চলচ্চিত্র থেকে বাছাইকৃত ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রগুলো ছয়টি ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করবে।

সম্প্রতি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। এবারে উৎসবের বিভাগগুলো হলো: শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড। সংবাদ সম্মেলনে উৎসবের পরিচালনাসহ বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম দিনের আয়োজন ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও সমাপনী দিনে স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার)-এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ বছর প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘সিটিজেন জার্নালিজম’ বিভাগে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়, যেমন – সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব জীবনের সমস্যা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

এছাড়াও, ‘আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ চলচ্চিত্রের নেপথ্যের কোনো বিশেষ প্রতিভাবান কলাকুশলীকে সম্মাননা জানাতে প্রদান করা হবে। ডিআইএমএফএফ ২০২৬-এর বিচারক মণ্ডলীর মধ্যে রয়েছেন নেপালের বিশিষ্ট নির্মাতা দীপেন্দ্র গৌচান, বাংলাদেশের পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফ্রান্সের নির্মাতা লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশ-ব্রিটিশ লেখক ও নির্মাতা লীসা গাজী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

মোবাইল ক্যামেরার বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬