ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি দেখতে চায় না। একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই এখন সময়ের দাবি। আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের দুঃশাসন ও দুর্নীতির কবলে পড়ে দেশ আজ বিপর্যস্ত। জনগণ এখন পরিবর্তন চায়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন উপহার দেব, যেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বলেন, চৌদ্দগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর। আপনারা যদি আমাদের ওপর আস্থা রাখেন এবং ব্যালটের মাধ্যমে সমর্থন প্রদান করেন, তবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা সরকারের মন্ত্রিপরিষদের একজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখতে পাব।

জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সুযোগ চৌদ্দগ্রামবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলাকার সামগ্রিক উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখার এই সুযোগ আপনারা কাজে লাগাবেন কি না, তা গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানাই।

সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬