ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে শুক্রবার রাতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাবী (ভবিষ্যৎ) প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে উন্নত দেশে পরিণত হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তবে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে ‘দিশারী’ ও ‘কাণ্ডারি’ হিসেবে অভিহিত করেন।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান দলকে পথ দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। নির্বাসিত জীবন থেকে ফিরে এসে তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বলে যে বার্তা দিয়েছেন, সেই পরিকল্পনা আজ সারা বাংলাদেশ গ্রহণ করেছে। আগামী ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন নেতৃত্বকে দেশের দায়িত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতাকর্মীদের সতর্ক করে বলেন, একটি দল যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং মানুষ হত্যা করেছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য হলো নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব, যা কেবল তারেক রহমানের কাছ থেকেই পাওয়া সম্ভব। অন্য কোনো নেতৃত্ব এই সংকটময় মুহূর্তে দেশকে রক্ষা করতে পারবে না।

এ সময় তিনি ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন ফখরুল

আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬