ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঢাকা-৫ আসনে সংসদ সদস্য প্রার্থীর আহ্বান: ফ্যাসিবাদ রুখতে ‘হ্যাঁ’ ভোট এবং জামায়াতে ইসলামীকে সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ কামাল হোসেন বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য ঢাকা-৫ আসনের জনগণের প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার হলো একটি নিরাপদ, কল্যাণময় এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

জনসভা শেষে, শনিরআখড়া, কাজলা এবং যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে একটি গণসংযোগ অভিযান পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

ঢাকা-৫ আসনে সংসদ সদস্য প্রার্থীর আহ্বান: ফ্যাসিবাদ রুখতে ‘হ্যাঁ’ ভোট এবং জামায়াতে ইসলামীকে সমর্থন

আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬