ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এনসিপি’র ইশতেহার ঘোষণা: দলীয়করণে দুর্বল রাষ্ট্র, দ্বিতীয় প্রজাতন্ত্রের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিচারহীনতার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে, যা একটি ফ্যাসিবাদী কাঠামোর জন্ম দিয়েছে। গত শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদাসম্পন্ন এবং জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। তার মতে, এই ব্যর্থতা ও বাস্তবতা স্বীকার করাই রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। তবে বর্তমানে সেই ভোটাধিকার পুনরুদ্ধারের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

এনসিপি মুখপাত্র আরও জানান, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে যে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া দেশে স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। তিনি ‘সেকেন্ড রিপাবলিক’ স্লোগানকে কেবল একটি স্লোগান হিসেবে নয়, বরং একটি জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে অভিহিত করেন।

আসিফ মাহমুদ প্রতিশ্রুতি দেন যে, ইশতেহারের মাধ্যমে আগামী পাঁচ বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং তারা বিশ্বাস করেন যেটুকু বাস্তবায়ন করতে পারবেন, ততটুকুই দেশের মানুষকে তারা দেবেন।

তিনি আরও বলেন, এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফসল। গত জুলাই মাস থেকে শুরু হওয়া ‘পথযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের কথা শুনেছেন, তাদের বক্তব্য ও দাবি জেনেছেন। সমাজের বিভিন্ন কমিউনিটির সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপি এবং তাদের ১১ দলীয় জোট ক্ষমতায় এলে এই অঙ্গীকার বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

এনসিপি’র ইশতেহার ঘোষণা: দলীয়করণে দুর্বল রাষ্ট্র, দ্বিতীয় প্রজাতন্ত্রের অঙ্গীকার

আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬