ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বগুড়ায় তারেক রহমানের আহ্বান: ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ঘাঁটি প্রমাণ করুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার শিবগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করার পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে তিনি ভোটারদের প্রতি এই আহ্বান জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ধানের শীষ যখনই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, তখনই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। আমরা আবারও আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

উক্ত পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে তারেক রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

বগুড়ায় তারেক রহমানের আহ্বান: ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ঘাঁটি প্রমাণ করুন

আপডেট সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬