ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান, পরিবারের প্রতি সমবেদনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় রংপুর জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এজেডএম জাহিদ হোসেন জানান, চেয়ারম্যান তারেক রহমান জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাতবরণকারী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেছেন।

প্রসঙ্গতঃ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গত ১৬ জুলাই, ২০২৪ তারিখে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান, পরিবারের প্রতি সমবেদনা

আপডেট সময় : ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬