জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’ আজ (২৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে। বি ইউ শুভ পরিচালিত এই নাটকটি সন্ধ্যা ৬টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। নাটকটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও নির্মাতা বি ইউ শুভ’র নির্দেশনায় কাজ করলেন মাহি।
অ্যালেক্স উজ্জ্বল রচিত ‘শুধু তোমারই অপেক্ষায়’ নাটকটি ভালোবাসা, আবেগ আর জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে। পরিচালক বি ইউ শুভ এই প্রসঙ্গে বলেন, “নাটকটিতে ভালোবাসা, আবেগ আর জীবনের গল্প অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। ফারহান ও মাহি তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি এই কাজটি নিয়ে অত্যন্ত আশাবাদী।”
অভিনেত্রী সামিরা খান মাহি জানান, বি ইউ শুভ’র নির্দেশনায় এর আগেও তিনি কাজ করেছেন, তবে দীর্ঘ সময় পর আবারও তার সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। মাহি বলেন, “শুভ ভাই অত্যন্ত যত্নশীল একজন নির্মাতা। তার পুরো ইউনিটই ভীষণ আন্তরিক, যার কারণে কাজ করতে দারুণ স্বাচ্ছন্দ্য বোধ হয়। ‘শুধু তোমারই অপেক্ষায়’ নাটকের গল্পটি এতটাই শক্তিশালী যে এটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।”
এদিকে, মাহি বর্তমানে সৈয়দ শাকিলের পরিচালনায় ‘নাজমুলের জবানবন্দী’ শিরোনামের আরেকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে।
রিপোর্টারের নাম 

























