ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিটিভির পর্দায় নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’, প্রথম পর্বে থাকছেন আবুল হায়াত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিনোদনমূলক আয়োজনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। দীর্ঘ বিরতির পর রাষ্ট্রীয় এই গণমাধ্যমে শুরু হতে যাচ্ছে ভিন্নধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। জনপ্রিয় উপস্থাপক রশীদ সাগরের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রথম পর্ব আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় সম্প্রচারিত হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রার কথা জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, রুচিশীল বিনোদনের খরা কাটাতে ‘অভিনন্দন’ দর্শকদের জন্য একটি চমৎকার উপহার হতে যাচ্ছে। প্রথম পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বরেণ্য অভিনেতা ও নাট্যজন আবুল হায়াত। শিল্প-সাহিত্য ও অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পর্বে তাকে বিশেষ সম্মাননা ও অভিনন্দন জানানো হবে।

অনুষ্ঠানটির প্রথম পর্বে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় চার শিল্পী— মনির খান, শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল। এছাড়া সমসাময়িক প্রেক্ষাপট ও ‘৩৬ জুলাই’কে উপজীব্য করে রচিত বিশেষ পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান।

রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির পাণ্ডুলিপি রচনা করেছেন কমল সরকার। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইদ্রিস নিয়াজ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। নতুন আঙ্গিক ও বৈচিত্র্যময় এই আয়োজনটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছে বিটিভি কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

বিটিভির পর্দায় নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’, প্রথম পর্বে থাকছেন আবুল হায়াত

আপডেট সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬