ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘অপরাধীদের তালিকায় মির্জা আব্বাস শীর্ষে থাকবেন’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের তীব্র সমালোচনা করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, দেশে যদি অপরাধীদের কোনো তালিকা বা র‍্যাংকিং করা হয়, তবে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম সবার ওপরে থাকবে।

বুধবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার চালানোর সময় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠান দখলের ও নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ তোলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাস হাবিবুল্লাহ বাহার কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। তিনি অভিযোগ করেন, উক্ত কলেজের ছাত্রদল ইউনিটের সাবেক সভাপতি হিসেবে মির্জা আব্বাস সেখানকার যাবতীয় দুর্নীতি ও চাঁদাবাজি সরাসরি নিয়ন্ত্রণ করেন। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রশাসনিক ও অভ্যন্তরীণ বিষয়েও তার হস্তক্ষেপ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, মির্জা আব্বাসের এসব কর্মকাণ্ড কোনো গোপন বিষয় নয়, বরং এটি এখন ‘ওপেন সিক্রেট’। ঢাকা-৮ আসনের সাধারণ ভোটার থেকে শুরু করে সারা দেশের মানুষ তার অতীত আমলনামা সম্পর্কে অবগত আছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি ভোটারদের এসব বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

‘অপরাধীদের তালিকায় মির্জা আব্বাস শীর্ষে থাকবেন’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১০:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬