দক্ষিণ লেবাননের নাবাতিয়া জেলাজুড়ে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গত রাতভর নাবাতিয়া শহর, কাফার জৌজ, কাফার রেমান, জেবদিনসহ এর আশেপাশের বেশ কয়েকটি শহরে বোমা হামলা চালায়। মধ্যরাতের পর একাধিক বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া, কাফার তিবনিত এবং রায়হান উচ্চভূমিতেও একের পর এক বিমান হামলা চালানো হয়।
বার্তা সংস্থাটি আরও জানায়, নাবাতিয়া ও হারুফে অন্তত আটজন নিহত হয়েছেন। আল-শারকিয়া ও দৌয়েরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় প্রাণ হারান চারজন। অন্যদিকে, কাফার সির শহরে এক হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুয়াইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে। এই হামলায় ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রিপোর্টারের নাম 






















