ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীতে নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, তবে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামের এক আসামিকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘোরানো হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও চাঁদাবাজি করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত কাকে শাস্তি দেবে বা দেবে না, এটি তাদের সিদ্ধান্ত। তবে আমরা আমাদের আইনগত দায়িত্ব পালন করে যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজদের বিষয়ে তথ্য পেলে আমরা তাদের গ্রেপ্তার করব, তথ্য সংগ্রহ করব এবং আদালতে প্রেরণ করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীতে নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক

আপডেট সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬