ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপে হাইতির মুখোমুখি ব্রাজিল: আনচেলত্তির কৌশলগত পরিবর্তন, নতুন ছকে জয়ের লক্ষ্য

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শনিবার ‘সি’ গ্রুপে হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছেন কোচ কার্লো আনচেলত্তি, যা ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত রুদ্ধদ্বার অনুশীলনে আনচেলত্তি শুধু সম্ভাব্য একাদশ নয়, পুরো স্কোয়াডকে একই কৌশলগত কাঠামোর মধ্যে প্রস্তুত করার দিকে জোর দিচ্ছেন। তার দর্শন হলো, দলের প্রত্যেক ফুটবলারকে বল ছাড়া অবস্থান, আক্রমণ গঠন, রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর এবং প্রতিপক্ষের বক্সে জায়গা তৈরি করাসহ একই ধরনের ফুটবলীয় নীতিমালা আয়ত্ত করতে হবে, যাতে ম্যাচ চলাকালীন পরিবর্তন এলেও দলের ছন্দে কোনো প্রভাব না পড়ে।

আনচেলত্তি খেলোয়াড়দের ব্যক্তিগত বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে সম্মিলিত পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী। বিশ্বকাপের মতো দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টে চোট, ক্লান্তি বা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় রেখে এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, লুইজ হেনরিকে, ইগর থিয়াগো ও রায়ানের মতো তরুণদেরও মূল কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে। মরক্কোর বিপক্ষে ইবানেজ, ডগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে খেলিয়ে চমক দেওয়া আনচেলত্তি হাইতির বিপক্ষেও একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন, ফলে শুরুর একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

দলের বর্তমান অবস্থা নিয়ে ডিফেন্ডার দানিলো জানিয়েছেন, ব্রাজিলের একটি মূল কাঠামো তৈরি হয়ে গেছে, তবে কয়েকটি পজিশন এখনও চূড়ান্ত নয়। প্রতিপক্ষ, কৌশল এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর নির্ভর করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

বিশ্বকাপে হাইতির মুখোমুখি ব্রাজিল: আনচেলত্তির কৌশলগত পরিবর্তন, নতুন ছকে জয়ের লক্ষ্য

আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬