ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সীমান্ত সুরক্ষায় নতুন দিগন্ত: সেন্টমার্টিন ও সি-বিচে বিজিবির আধুনিক দুই বিওপি উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি অত্যাধুনিক সীমান্ত চৌকি (বিওপি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই দুটি নতুন বিওপি’র শুভ উদ্বোধন করেন। এর মধ্যে একটি হলো টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং অপরটি টেকনাফের নবসৃষ্ট ‘সি-বিচ বিওপি’। এই উদ্বোধনের মধ্য দিয়ে দেশের সীমান্ত সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টেকনাফে দায়িত্বরত ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হানিফুর রহমান বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, নবনির্মিত এই সীমান্ত চৌকিগুলোতে দায়িত্বরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে সেন্টমার্টিন বিওপি নির্মাণ করা হয়েছে। এই বিওপিতে সৈনিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর ফলে দ্বীপের নিরাপত্তা জোরদার হবে এবং বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে সুবিধা হবে।

অন্যদিকে, টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত ‘সি-বিচ বিওপি’টি আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে এবং এতে প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এই নতুন বিওপি কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করবে না, বরং এখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হানিফুর রহমান আরও জানান, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তা বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। বর্তমান উদ্বোধনের মধ্য দিয়ে সেন্টমার্টিন বিওপির কার্যক্রমের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত যাত্রা শুরু হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণ: সমীক্ষা ও স্বচ্ছতার দাবিতে সরব নগর পরিকল্পনাবিদগণ

সীমান্ত সুরক্ষায় নতুন দিগন্ত: সেন্টমার্টিন ও সি-বিচে বিজিবির আধুনিক দুই বিওপি উদ্বোধন

আপডেট সময় : ০২:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬