ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের নায়কের কোকেন-কাণ্ড: আন্তর্জাতিক লাইসেন্স স্থগিত

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ মাতানো তারকা ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো মাদক সেবনের অভিযোগে বড় বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি সিডনিতে গাড়ি চালানোর সময় কোকেন সেবনের দায়ে রোডসাইড ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। এই ঘটনার জেরে তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

গত ২৩ জুলাই রাতে সিডনির আনজাক ব্রিজ এলাকায় পুলিশ প্রথমে ভলপাতোকে অতিরিক্ত গতির কারণে থামায়। অভিযোগ, তিনি ৬০ কিলোমিটার গতির রাস্তায় প্রায় ৮৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। যদিও ব্রেথ টেস্টে অ্যালকোহলের উপস্থিতি মেলেনি, তবে অতিরিক্ত গতির জন্য তাকে জরিমানা করা হয়। এরপর প্রায় দুই ঘণ্টা পর একই এলাকায় আবারও তাকে থামানো হলে দেখা যায়, তার গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৯ কিলোমিটার।

পরবর্তীতে তাকে ড্রাগ টেস্ট করা হলে কোকেনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। এই ঘটনায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং মাদক সেবন করে গাড়ি চালানোর অভিযোগে তার লাইসেন্স স্থগিত করা হয়। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং মাদক বা অ্যালকোহল সেবন করে গাড়ি চালানোকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করবে।

সিডনিতে জন্ম নেওয়া ২২ বছর বয়সী ভলপাতো সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তার পারফরম্যান্সে ভর করে দল শেষ বত্রিশে পৌঁছাতে সক্ষম হয়েছিল। বিশ্বকাপের নায়ক থেকে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এমন বিতর্কে জড়িয়ে পড়ায় দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফুটবল অস্ট্রেলিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল: বালক বিভাগে সিলেট-ময়মনসিংহ, বালিকা বিভাগে রাজশাহী-রংপুর ফাইনালে

বিশ্বকাপের নায়কের কোকেন-কাণ্ড: আন্তর্জাতিক লাইসেন্স স্থগিত

আপডেট সময় : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬