ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকুদের মূল্যায়ন জরুরি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, লুতফুজ্জামান বাবরের মতো নেতাদের মূল্যায়ন করা উচিত, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেছেন এবং জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন।

শুক্রবার নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, লুতফুজ্জামান বাবর দীর্ঘ ১৬-১৭ বছর কারাবন্দী ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি নিজের প্রাপ্তি ও বাস্তবতা স্বীকার করার মতো সৎসাহস দেখিয়েছেন, যা প্রশংসার যোগ্য।

বিএনপির প্রতি ইঙ্গিত করে সারজিস আলম বলেন, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জুলুমের শিকার হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেন, যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল, তাদের শুধু এমপি বানিয়ে রাখা হচ্ছে এবং যারা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ধীরে ধীরে একপাশে সরিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং মিথ্যার বিরুদ্ধে। এই লড়াইয়ে যারা পরীক্ষিত, তাদের মূল্যায়ন করতে হবে। যাদের আজ উপেক্ষা করা হচ্ছে, ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল: বালক বিভাগে সিলেট-ময়মনসিংহ, বালিকা বিভাগে রাজশাহী-রংপুর ফাইনালে

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকুদের মূল্যায়ন জরুরি: সারজিস আলম

আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬