ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমন চালক মজনু (৩৬) এবং হেলপার দুলাল মনি দাস (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মজনু ফরিদপুরের বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে এবং দুলাল বাড়ৈখালীর শিবরামপুরের মৃত সাধন মরি দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষের পর বৈশাখী বাসটি দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে হাসপাতালে এসে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল: বালক বিভাগে সিলেট-ময়মনসিংহ, বালিকা বিভাগে রাজশাহী-রংপুর ফাইনালে

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত

আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬