ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান (রসায়ন) শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বন্ধুদের ভাষ্যমতে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাওসার তার কয়েকজন বন্ধু সহ ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। তারা পুকুরের একপাশ থেকে সাঁতরে অন্যপাশে যাচ্ছিলেন। হঠাৎ কাওসার পুকুরের মাঝ বরাবর এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তার বন্ধু শাওন দ্রুত তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে দুজনেই তলিয়ে যান। পরে শাওন নিজেকে রক্ষা করে উপরে উঠে আসেন, কিন্তু কাওসারকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে কাওসারের নিথর দেহ উদ্ধার করেন। কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণ: সমীক্ষা ও স্বচ্ছতার দাবিতে সরব নগর পরিকল্পনাবিদগণ

কুষ্টিয়ায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬