ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্ত্রীকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা, গ্রেপ্তার স্বামী

নড়াইলে স্ত্রীকে হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে গুম করার চেষ্টার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে স্ত্রীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে জেলার কালিয়া উপজেলার শুক্তগ্রামে।

বিজ্ঞাপন

নিহত সুমি বেগম আলপনা (৩৫) ওই গ্রামের আল আমিন মণ্ডল ইরানুরের স্ত্রী।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, সুমি বেগম আলপনা নিখোঁজ হয়েছে মর্মে গত বছরের ২০ ডিসেম্বর সুমির ভাই সাকিব মোল্যার দায়ের করা জিডির ভিত্তিতে পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের এক পর্যায়ে আল আমিনের ওপর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন সুমিকে হত্যা করে লাশ তাদের বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকের সেফটিক ট্যাংকে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। পরে আল আমিনের দেখানো মতে পুলিশ সুমির গলিত লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে আল আমিন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণ: সমীক্ষা ও স্বচ্ছতার দাবিতে সরব নগর পরিকল্পনাবিদগণ

স্ত্রীকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা, গ্রেপ্তার স্বামী

আপডেট সময় : ০১:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬