ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টুঙ্গীপাড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর এক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে যৌথবাহিনী। গোপালগঞ্জ সেনাক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ সব রকম যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এ সময় ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত কাওসার পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্ট স্থাপন করি। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

অন্য দিকে টুঙ্গিপাড়া থানার এক কর্মকর্তা বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। যৌথ বাহিনীর এমন তৎপরতায় এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

পরবর্তীকালে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক চোরাচালানসহ সব রকম অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরে ফ্রান্সের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন: প্রেসিডেন্ট মাক্রোঁর ঘোষণা

টুঙ্গীপাড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬