মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর আগমনের প্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হলে সংশ্লিষ্ট দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন কমান্ডার এই সতর্কতা জারি করেন। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, “প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। তবে যদি তাদের মাটি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে।” মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যেই ইরানের এই কঠোর বার্তা এলো।
রিপোর্টারের নাম 
























