ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ভোলা-৪: জামায়াত প্রার্থীকে ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই প্রার্থী।

মঙ্গলবার দুপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান জামায়াত প্রার্থীর পক্ষে এই অভিযোগটি চরফ্যাশন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

লিখিত অভিযোগের তথ্য অনুযায়ী, ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামের একটি অজ্ঞাত ফেসবুক পেজ থেকে দীর্ঘ দিন ধরে মাওলানা মোস্তফা কামালের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার এবং উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি ওই পেজ থেকে প্রচারিত একটি লাইভ ভিডিওতে তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক কথা বলা হয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে তার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজের মাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, এ ধরনের অব্যাহত হুমকির কারণে তার নির্বাচনী প্রচার কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি তিনি বর্তমানে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিনদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভোলা-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াত প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

ভোলা-৪: জামায়াত প্রার্থীকে ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

আপডেট সময় : ০৫:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬