ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুরে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ যদি বিএনপিকে সমর্থন দেয়, তাহলে দলটি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়তে সক্ষম হবে। রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে মিন্টু আশাবাদ ব্যক্ত করেন যে, সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

উপস্থিত ভোটারদের উদ্দেশে মিন্টু বলেন, “কোনো রকম ভয় না পেয়ে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।” তিনি আরও যোগ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

আবদুল আউয়াল মিন্টু পথসভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটদানে কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল উদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবিন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরে ফ্রান্সের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন: প্রেসিডেন্ট মাক্রোঁর ঘোষণা

অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬