ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চাটখিলে ২ রাউন্ড গুলিসহ যুবদল কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুই রাউন্ড তাজা গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম নাঈমকে (৩২) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত নাঈম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর রাতেই তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নাঈম ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটক নাঈম ইসলামকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

চাটখিলে ২ রাউন্ড গুলিসহ যুবদল কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আপডেট সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬