ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

খুলনায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি: ক্ষমতায় গেলে বন্ধ শিল্প পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খুলনার শিল্প ও কৃষিখাতের করুণ দশায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁদের দল যদি জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় আসে, তবে বিগত সরকারগুলোর ভুলনীতি ও দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। একইসঙ্গে নতুন শিল্প স্থাপন করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চান না জামায়াত আমির। বরং তিনি জোর দেন কর্মসংস্থানের ওপর। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তাদের হাতে কাজ তুলে দিয়ে সম্মানিত করতে চাই। যুব সমাজের অবদানের ঋণ শোধ করতে চাই, কিছুটা হলেও।’

মঙ্গলবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সমাবেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে গোটা নগরী লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘একটি দল একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তুলছে।’ যারা মায়েদের অসম্মানিত করছেন, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ে আস্থা রাখুন। অতীতে যারা আস্থা রাখেননি, তাদের পরিণতি ভালো হয়নি।

হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ‘এখন মাঘ মাস। এখনই যদি মাথা এত গরম থাকে, তাহলে চৈত্র মাস এলে কী করবেন?’ জামায়াত আমির জনসভায় আগত সবাইকে জনগণের ভোটের অধিকারের পাহারাদার হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

খুলনায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি: ক্ষমতায় গেলে বন্ধ শিল্প পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি

আপডেট সময় : ১০:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬