ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গুম-খুন ও বিচারহীনতার অবসানে ধানের শীষে ভোট চাইলেন তাহসিনা রুশদীর লুনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধর্ম-বর্ণ নির্বিশেষে নিখোঁজ এম ইলিয়াস আলীসহ দেশে সংঘটিত সকল গুম ও খুনের ঘটনার বিচার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জনসভায় তাহসিনা রুশদীর লুনা অভিযোগ করেন, পূর্ববর্তী একনায়কতান্ত্রিক শাসনে দেশের মানুষ যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তেমনি প্রকৃত উন্নয়ন থেকেও দেশ পিছিয়ে পড়েছে। রাষ্ট্রীয় তহবিল লুটপাটের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যদিও সেই শক্তি দেশ ছেড়ে পালিয়েছে, তাদের দোসররা এখনো দেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুচিন্তিত, বাস্তবভিত্তিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তার মতে, এর মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং সিলেট-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন আরও গতিশীল হবে।

তাহসিনা রুশদীর লুনা স্মরণ করিয়ে দেন, নিখোঁজ এম ইলিয়াস আলী এই আসনে দেখিয়ে গেছেন কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। অবিভক্ত বালাগঞ্জ উপজেলার গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন কুশিয়ারা ডাইক তারই হাত ধরে বাস্তবে রূপ নিয়েছিল। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলে উন্নয়নের ধারা আবারও বেগবান হবে এবং তা অব্যাহত থাকবে।

তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জুনুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ এহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির। এছাড়া, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রকিব আলী ও ছাত্রদলের আহ্বায়ক মো. জুয়েব আহমদসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

গুম-খুন ও বিচারহীনতার অবসানে ধানের শীষে ভোট চাইলেন তাহসিনা রুশদীর লুনা

আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬