কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে ভোট চেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে আয়োজিত এক গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে অংশ নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বাসিন্দাদের উদ্দেশে বলেন, তিনি এই এলাকার মানুষের প্রতি এক বিশেষ টান অনুভব করেন। আগামী ১২ ফেব্রুয়ারি দিনভর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জসিম উদ্দিনকে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি। আসিফ আকবর আরও বলেন, তিনি আবারও এই এলাকায় আসবেন এবং সারাদেশে ধানের শীষের জন্য ভোট চাইবেন।
বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আসিফ আকবরের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, দেশবরেণ্য এই শিল্পীর উপস্থিতি তার নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা এনেছে। এতে এলাকার সাধারণ নেতাকর্মী ও ভোটাররা অত্যন্ত আনন্দিত।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























