ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

জলঢাকায় বিএনপি-জাতীয় পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থাকা অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মন্ডপপাড়ায় স্থানীয় জামায়াত আয়োজিত একটি অনুষ্ঠানে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।

জামায়াত আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি’র সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু এবং জাতীয় পার্টির হাড়োয়া শিমুলবাড়ি শাখার সভাপতি শুকুর আলীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তারা জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালাফিকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি চাদর উপহার দেন। এরপর জামায়াত নেতারা ফুল দিয়ে নবীন সদস্যদের বরণ করে নেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সোবহান চিনু বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু জামায়াতে ইসলামীর আদর্শ, চিন্তাধারা এবং তাদের সামাজিক কর্মকাণ্ড আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আজ আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব, জামায়াতের সঙ্গেই থেকে ইসলামের সেবায় কাজ করে যাব।”

জাতীয় পার্টির নেতা শুকুর আলী তার বক্তব্যে বলেন, “আমি এই ওয়ার্ডে প্রায় বিশ বছর ধরে জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে জামায়াতের কর্মকাণ্ডে আমি মুগ্ধ হয়েছি এবং এই সংগঠনে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির কামারুজ্জামান, জামায়াত নেতা ফয়সাল মুরাদ, শহিদুর রহমান, দেলোয়ার হোসেন এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

জলঢাকায় বিএনপি-জাতীয় পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬