ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনের ১৬০ বেসরকারি শিক্ষার্থী এনসিপিতে, নতুন রাজনৈতিক ধারার ঘোষণা

জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় যুবশক্তির কনভেনশনে এই যোগদান সম্পন্ন হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আহ্বায়ক, সদস্যসচিব ও অন্যান্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান।

যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন বক্তব্য রাখেন। তাদের ভাষ্যমতে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এনসিপির মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার, নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। একটি প্রেস রিলিজে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব ও সমন্বয় তৈরিতে ওমর ফারুক যুবরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বেই এই শিক্ষার্থীরা এনসিপিতে যোগ দিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

জুলাই আন্দোলনের ১৬০ বেসরকারি শিক্ষার্থী এনসিপিতে, নতুন রাজনৈতিক ধারার ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬