ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

লোহিত সাগরে হুতিদের হামলা: জাতিসংঘের গভীর উদ্বেগ, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলা শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি এবং ইয়েমেনের শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, হুতিদের এই আগ্রাসন ইয়েমেনকে আরও গভীর আঞ্চলিক সংঘাতে টেনে নিয়ে যেতে পারে। এর ফলে দেশটির শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক, মানবিক এবং পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।

জাতিসংঘের মুখপাত্র জোর দিয়ে বলেন যে বাব আল-মান্দেব প্রণালীসহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা পুনরুদ্ধার করা অপরিহার্য। এই সংকটময় পরিস্থিতিতে অবিলম্বে সহিংসতা বন্ধ করে পরিস্থিতি শান্ত করার জন্য জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহে ঘাটতি, সংকট কাটছে না দ্রুত

লোহিত সাগরে হুতিদের হামলা: জাতিসংঘের গভীর উদ্বেগ, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা

আপডেট সময় : ১০:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬