ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতে পরীক্ষা কেলেঙ্কারি: আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দিল্লিতে উল্লাস

ভারতে জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

এ ঘটনায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লেখে, ‘শিক্ষার্থীদের শক্তি দীর্ঘজীবী হোক।’

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেন, ‘আমরা পেরেছি। অনেকে বলতেন, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না। কিন্তু আমরা তা সম্ভব করেছি।’

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দিনে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং এটি জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

ভারতে পরীক্ষা কেলেঙ্কারি: আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দিল্লিতে উল্লাস

আপডেট সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬