ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৪২ গ্রেপ্তার, উদ্ধার মাদকসহ বিপুল সরঞ্জাম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসিতে একজন রয়েছেন।

এ সময় তাদের হেফাজত থেকে খয়েরি রঙের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাঁট, একটি সানলাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোট, ইয়াবা সেবনের সরঞ্জাম (পাইপ), একটি বোতলের কর্ক, এক টুকরো ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাসলাইট, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের ১০টি চেকবই, ৪৪৩টি সিমকার্ড এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে সরকারি অফিসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ভালো উদ্যোগে পুরস্কার

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৪২ গ্রেপ্তার, উদ্ধার মাদকসহ বিপুল সরঞ্জাম

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬