ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী জুটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলা নাটকের জনপ্রিয় অভিনয় জুটি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে। বাস্তব জীবনের এই দম্পতি একসময় অসংখ্য দর্শকপ্রিয় নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন।

সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মিত একটি বিশেষ টেলিফিল্মে তারা আবারও একসঙ্গে অভিনয় করেছেন। ‘হিমি’ শিরোনামের এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী। এতে বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটীকেও দেখা যাবে। এছাড়াও টেলিছবিতে অভিনয় করেছেন সাবিহা জামানসহ আরও অনেকে।

লাক্স নিবেদিত এই টেলিফিল্মটি আগামীকাল, বুধবার, ২৮ জানুয়ারি, বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে অভিনেতা শহীদুজ্জামান সেলিম অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন। এরপর থেকে তারা একই ছাদের নিচে ভালোবাসার সংসার গড়ে তুলেছেন। তাদের দুই কন্যা তমা ও শ্রীমা তাদের পরিবারকে আলোকিত করে রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী জুটি

আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬