ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

নির্বাচনকালীন সাংবাদিকতায় নির্ভুল তথ্য পরিবেশনের গুরুত্ব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুর ও মাদারীপুর জেলার ৫০ জন গণমাধ্যমকর্মীর জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মশালাটি গত ২৬ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হয়।

ফরিদপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই নির্বাচনের আগে ও পরে যেকোনো সংবাদ তৈরি বা পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অবশ্যই তথ্য যাচাই-বাছাইয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ভুল তথ্যসম্বলিত একটি সংবাদ একজন সাংবাদিক এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান উভয়েরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তাই নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই গণমাধ্যমকর্মীদের মূল দায়িত্ব।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম দিনে নির্বাচন রিপোর্টিংয়ের ওপর আলোকপাত করেন বিশিষ্ট নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এবং ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। পুরো প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে সমন্বয় করেন পিআইবি-এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

নির্বাচনকালীন সাংবাদিকতায় নির্ভুল তথ্য পরিবেশনের গুরুত্ব

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬