ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কলিনের নতুন মুখ সাবিলা নূর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। নাটক, ওটিটি এবং চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করার পর এবার তিনি যুক্ত হলেন একটি বহুজাতিক পণ্যের প্রচারণার সাথে। সম্প্রতি তিনি ক্লিনিং ব্র্যান্ড ‘কলিন’-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও সাবিলা নূরের সরব উপস্থিতি লক্ষণীয়। এর আগে তিনি বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। বহুকাল ধরে ‘মিস্টার ব্রাসো’ নামে পরিচিত ক্লিনিং পণ্যটি এবার ‘কলিন’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তাদের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়েই ব্র্যান্ডটি এই পরিবর্তন এনেছে।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে সাবিলা নূর তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর আমাদের মনকে সতেজ রাখে। ‘কলিন’ খুব সহজেই কাঁচসহ বিভিন্ন সারফেসকে ঝকঝকে করে তোলে। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নবযাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

কলিন ব্র্যান্ডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ এই পরিবর্তনকে কেবল নামবদল হিসেবে দেখতে রাজি নন। তিনি বলেন, “মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু একটি নাম পরিবর্তন নয়, এটি বাংলাদেশ থেকে বিশ্বমানের একটি ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। নতুন ফর্মুলেশন এবং সাবিলা নূরের সঙ্গে এই নতুন যাত্রার মধ্য দিয়ে আমরা ২০২৬ সালের মধ্যে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।”

সংশ্লিষ্টরা আশা করছেন, সাবিলা নূরের জনপ্রিয়তা, আত্মবিশ্বাস এবং তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর গভীর সংযোগ ‘কলিন’ ব্র্যান্ডকে আরও প্রাণবন্ত ও আধুনিক রূপে ভোক্তাদের কাছে তুলে ধরতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

কলিনের নতুন মুখ সাবিলা নূর

আপডেট সময় : ০৭:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬