ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গোপালপুরে মহিলা জামায়াতকর্মীদের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মহিলা জামায়াতকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। টাঙ্গাইল-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের পক্ষে ভোট চাওয়ায় গত সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মহিলা জামায়াতকর্মীরা। এর প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার গোপালপুর শাখায় মহিলা জামায়াত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সোমবার গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির কর্মী চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু, কুরবান আলীর ছেলে মহিউদ্দিন এবং কোরবান আলীর ছেলে চান মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন ব্যক্তি জামায়াতের মহিলা কর্মীদের ওপর চড়াও হন। মহিলা কর্মীরা এর প্রতিবাদ জানালে অভিযুক্ত সাইফুল ইসলাম বাবু তাদের গায়ে হাত তোলেন বলেও অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মহিলা জামায়াতের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে এসে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জামায়াতের গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর। এছাড়াও বক্তব্য দেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্য রহিমা সুলতানা, ফজিলা বেগম, শিল্পী খাতুন, জান্নাতুন নাহার এবং শরিফা খাতুন। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

গোপালপুরে মহিলা জামায়াতকর্মীদের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬