ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হবে জামায়াত: রংপুরে এটিএম আজহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বিকেলে রংপুরের বদরগঞ্জ সদরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক যুব র‍্যালি শেষে তিনি এই মন্তব্য করেন।

যুব র‍্যালিটি বদরগঞ্জের সাহাপুর মাঠ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সড়কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক যুবকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাঁর মতে, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে কখনোই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায় না। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিবাজদের বর্জন করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে বেছে নিতে হবে।

জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা জনগণকে শাসন ও শোষণ করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের পরেও জনগণ প্রকৃত মুক্তি পায়নি। ১৯৯১ সালে জামায়াতে ইসলামী ১৮টি আসন পাওয়ার পর থেকেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালের নির্বাচনে জনগণের সমর্থন থাকলেও ২০০৮ সালে দেশ আবার ভুল পথে পরিচালিত হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

২০২৪ সালের ৩৬ জুলাইয়ের গণবিপ্লবের কথা স্মরণ করে এটিএম আজহার বলেন, ওই বিপ্লব না হলে আজকের এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি হতো না। তাই বিপ্লবের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বই দেশ পরিচালনার জন্য যোগ্য বলে তিনি মনে করেন। এ লক্ষ্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআই প্রধানের ভারত সফরের পর হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হবে জামায়াত: রংপুরে এটিএম আজহার

আপডেট সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬