ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল এবং তাদের সকল পরিকল্পনা ও রাষ্ট্রভাবনা এদেশের আপামর জনগোষ্ঠীকে কেন্দ্র করেই আবর্তিত।

মঙ্গলবার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করি। ক্ষমতায় গেলে বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যা ছিল শহীদদের স্বপ্ন এবং এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।

তিনি আরও বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুসংহত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য ধানের শীষে ভোট দেওয়া অপরিহার্য।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬