সিলেট-১ আসনের (মহানগর ও সদর) বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে নগরীর পাঠানটুলা এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গণসংযোগ দ্রুতই একটি বিশাল গণমিছিলে রূপ নেয়। পাঠানটুলা থেকে শুরু হয়ে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা এবং খাসদবীসহ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে নানা বয়সী মহিলারা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। এসময় মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। মহিলারা জানান, প্রায় দেড় যুগ ধরে তারা ভোট দিতে পারেননি এবং এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গণসংযোগ কর্মসূচিতে অন্যদের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরাও খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষকে সমর্থন জানিয়েছে। সোমবার রাতে লাক্কাতুরায় আয়োজিত এক জনসভায় শত শত চা শ্রমিক একবাক্যে ধানের শীষ প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে।
রিপোর্টারের নাম 

























