ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর দাবি: তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল দাবি করেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কামরুজ্জামান কামরুল আরও বলেন, ধানের শীষের মনোনয়নকে ঘিরে কোনো প্রতিযোগিতা বা প্রতিহিংসা ছিল না, বরং দলীয় ঐক্যের মাধ্যমে সকলে মিলেমিশে কাজ করছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, হাওরবেষ্টিত সুনামগঞ্জ-১ আসন বিপুল ভোটের ব্যবধানে তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য নূরে আলম ফরাজির পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান এবং উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান এবং সদস্য সচিব আদনান ফয়েজ শুভ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর দাবি: তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে

আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬