ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে সোপর্দ করতে হবে। মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, এবার ভোট চুরি প্রতিহত করতে কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন নেই; যারা গত জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন, তারাই এই অপচেষ্টা রুখে দেবেন। তিনি বলেন, “আমার মা-বোনেরা জুলাই আন্দোলনের সময় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছেন, তারাই এবার ভোট চুরি ঠেকাবেন।”

উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আপনারা দুটি ভোট দেবেন, একটি ‘শাপলাকলি’ প্রতীকে এবং আরেকটি ‘হ্যাঁ ভোট’। তিনি উল্লেখ করেন, পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ এই ‘হ্যাঁ ভোট’-এর ওপরই নির্ভর করে গড়ে উঠবে।

‘হ্যাঁ ভোট’ নিয়ে একটি নির্দিষ্ট দলের অপপ্রচারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি দল মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে, গণভোটে ‘হ্যাঁ ভোট’ দিলে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ বাদ যাবে। তিনি প্রশ্ন রাখেন, গণভোটের মৌলিক প্রশ্নাবলীতে এমন কোনো শর্ত কি লেখা আছে?

ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনাকারীদের সতর্ক করে তিনি বলেন, “যারা এমন পরিকল্পনা করছেন, আপনারা সাবধান হয়ে যান।” তিনি উপস্থিত সকলকে ফজর নামাজ আদায় করেই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সঙ্গে বলেন, এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি এক নেতার প্রস্থানের পরপরই শেষ হয়ে গেছে। যারা ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদেরকেও সেই নেতার পরিণতি ভোগ করতে হবে।

সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬