ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কলকাতায় মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, নিখোঁজ অনেকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি মোমো প্রস্তুতকারক কারখানা ও তার পার্শ্ববর্তী গুদামে বিধ্বংসী আগুন লেগে অন্তত আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার ভোরের দিকে দক্ষিণ-পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার একটি ডেকোরেটরের গুদামে আগুন লাগার সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই সেই আগুন সংলগ্ন একটি পরিচিত ব্র্যান্ডের মোমো কারখানায় ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থের প্রাচুর্যের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিহতদের স্বজনদের দাবি, আগুন লাগার সময় নিখোঁজ ব্যক্তিরা কারখানায় বা গুদামে উপস্থিত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, আগুনের লেলিহান শিখায় তাদের মৃত্যু হয়েছে। তবে, সরকারিভাবে নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করা হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪ জন নিখোঁজের একটি তালিকা প্রকাশ করেছেন।

দমকল বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে ডেকোরেটরের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদাম ও কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

উত্তম সাহা নামে এক ব্যক্তি জানিয়েছেন, তার বোন জামাই কৃষ্ণেন্দু সাহা ডেকোরেটরের গুদামে কাজ করতেন এবং তিনি বর্তমানে নিখোঁজ। একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। মৌসুমি হালদার নামে আরেকজন জানিয়েছেন, রবিবার ভোররাতে তার স্বামী ফোন করে জানিয়েছিলেন যে তিনি আর বাঁচবেন না এবং আর বাড়ি ফিরতে পারবেন না।

রবিবার সারারাত এবং সোমবার দিনভর চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নির্মাণগত জটিলতার কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়েছে। গুদামের ভেতরে অত্যধিক তাপমাত্রার কারণে রাতে উদ্ধারকাজ শুরু করা যায়নি। তিনি আরও জানান, কারখানা ও গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

কলকাতায় মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, নিখোঁজ অনেকে

আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬