ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

শহীদদের স্বপ্ন পূরণ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জনগণের ভাগ্যোন্নয়ন, গণতান্ত্রিক ধারাকে সুসংহত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এ দেশের গণমানুষের অধিকার আদায়ের প্রধান শক্তি। দলের প্রতিটি পরিকল্পনা ও লক্ষ্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণকে কেন্দ্র করে আবর্তিত। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলে দেশের সাধারণ মানুষ সবসময় তাদের পাশে একজন অকৃত্রিম বন্ধু ও রক্ষক হিসেবে এই দলকে পাবে।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তস্নাত পথ ধরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, তা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকের বিজয় অপরিহার্য।

গণসংযোগ শুরুর আগে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন। সেখানে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম ওমর আলী। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

শহীদদের স্বপ্ন পূরণ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৩:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬