ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, লালমোহনে আনন্দ মিছিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের বিষয় বলে অভিহিত করেন। তারা বলেন, লালমোহনবাসী তার এই সাফল্যে গর্বিত। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্পিকার এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ তার রাজনৈতিক জীবনের এক উল্লেখযোগ্য অর্জন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই নিয়োগের জন্য ধন্যবাদ জানান।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ, শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, লালমোহনে আনন্দ মিছিল

আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬