ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ: চুপ্পুসহ যে রাষ্ট্রপতিরা পূর্ণ করতে পারেননি দায়িত্ব

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদ থাকলেও, মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর নয় মাস বাকি থাকতেই তিনি সরে দাঁড়ালেন। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ অনেক রাষ্ট্রপতিই তাদের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। কেউ রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতা হারিয়েছেন, কেউ সামরিক হস্তক্ষেপে বিদায় নিয়েছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছেন।

মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি পদে বহাল ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ গ্রহণ করান। পরবর্তী সময়ে তার পদত্যাগের দাবি উঠলেও, সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের আশঙ্কায় বিএনপি তার বহাল থাকার পক্ষে অবস্থান নেয়। তবে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি নতুন সরকারের সদস্যদের শপথ পড়ান। এরপর গত ২৪ জুলাই ‘গুরুতর শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি।

এর আগে, ১৯৭২ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তবে, ক্ষমতা ও দায়িত্বের পরিধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, যিনি প্রথমে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন এবং পরে বাকশাল প্রবর্তনের মাধ্যমে পুনরায় রাষ্ট্রপতি হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ: চুপ্পুসহ যে রাষ্ট্রপতিরা পূর্ণ করতে পারেননি দায়িত্ব

আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬