ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদি পারমাণবিক চুক্তি: চীন-পাকিস্তানের জন্য নতুন সুযোগ?

ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার শর্তে সৌদি আরবকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তির প্রস্তাব চীন ও পাকিস্তানকে একটি অনন্য কূটনৈতিক সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, চুক্তিটি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিতে হবে। এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের প্রথম মেয়াদে কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তারিক খান মনে করেন, সৌদি আরবের জন্য প্রস্তাবিত পারমাণবিক চুক্তিকে হঠাৎ করেই আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে সম্পৃক্ত করেছেন ট্রাম্প।

তারিক খানের মতে, চীন কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই সৌদি আরব এবং একই সঙ্গে ইরানের জন্যও পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাব দিতে পারে। এ ক্ষেত্রে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘পাকিস্তানকে শেষ পর্যন্ত হয় ইরান ও চীনের পক্ষে, নয়তো সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে হতে পারে। যে পক্ষই বেছে নেওয়া হোক না কেন, অপর পক্ষের সম্ভাব্য প্রত্যাখ্যান বা দূরত্ব সৃষ্টির পরিণতি ইসলামাবাদের জন্য অত্যন্ত কঠিন ও ক্ষতিকর হতে পারে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদি পারমাণবিক চুক্তি: চীন-পাকিস্তানের জন্য নতুন সুযোগ?

আপডেট সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬