ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সমালোচনার মুখে নেইমার: ‘জীবন একটা তামাশা’ বলে রহস্যময় বার্তা

ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমার জুনিয়র আবারও বিতর্কের কেন্দ্রে। ২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব সান্তোসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থেকে একই দিনে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন নেইমার।

কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে উরুগুয়ের দল উনিভেরসিদাদের বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করে সান্তোস। তবে সেই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার অনুপস্থিত ছিলেন। এর পরিবর্তে তাকে সাও পাওলোতে অনুষ্ঠিত একটি পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্ত-সমর্থক এবং ফুটবল বিশ্লেষকদের একাংশ ক্লাবের প্রতি তার অঙ্গীকার ও অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়লেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা করে নিয়েছিলেন নেইমার। তবে পুরোপুরি সুস্থ না থাকায় টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। শেষ ১৬-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের দিনে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটিও করেছিলেন এই তারকা খেলোয়াড়।

বিশ্বকাপ শেষে সান্তোসে ফিরে তিনি পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্লাবের ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এই সমালোচনার মধ্যেই নেইমার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে পোকার টেবিলে তাস ও চিপস নিয়ে খেলতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবন একটা তামাশা’। পাশাপাশি পোস্টটির মন্তব্য করার সুযোগও তিনি বন্ধ করে দেন। অনেকের ধারণা, সমালোচকদের উদ্দেশ্যেই এই রহস্যময় বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তবে নেইমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সান্তোসের প্রধান কোচ কুকা। তার ভাষ্যমতে, নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। কুকা বলেন, ‘নেইমার কিছুদিন মাঠের বাইরে ছিল এবং কোনো ছুটিও পায়নি। সামনে ১০ দিনের মধ্যে আমাদের চারটি ম্যাচ খেলতে হবে। তাই তাকে শারীরিকভাবে আরও শক্তিশালী করে টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত করতে আমরা কঠোর অনুশীলন কর্মসূচিতে রেখেছি। সে কারণেই তাকে এই ম্যাচে দলে রাখা হয়নি।’

ফলে নেইমারের অনুপস্থিতি নিয়ে সমালোচনা চললেও, ক্লাব কর্তৃপক্ষের দাবি—এটি ছিল পুরোপুরি ফিটনেস ব্যবস্থাপনার অংশ, কোনো শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

সমালোচনার মুখে নেইমার: ‘জীবন একটা তামাশা’ বলে রহস্যময় বার্তা

আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬