ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ধানের শীষের মিছিলে জামায়াতের বিরুদ্ধে হামলা, আহত ৬

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে ধানের শীষের প্রচার মিছিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় ছাত্রদলের ছয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মীরা হলেন রিফাত, রানা তালুকদার, লিমন শেখ, খাইরুল হোসেন, আশিক এবং মঈন শেখ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেন, সোমবার রাতে বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে ধানের শীষের প্রচার মিছিল বের হলে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় তারা ‘লিল্লাহে তাকবীর’ স্লোগান দিচ্ছিল। বাচ্চুর দাবি, জামায়াত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পেরেছে যে জনসমর্থন তাদের অনুকূলে নেই। তিনি আরও বলেন, এই হামলার ফলে ছয়জন ছাত্রদল কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

তবে, বিএনপি নেতাদের এই অভিযোগ অস্বীকার করেছে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম। তিনি বলেন, তাদের একটি মিছিল আগে থেকেই চলছিল এবং বিএনপি নেতাকর্মীরাই অতর্কিতভাবে জামায়াতের মিছিলে হামলা করেছে। এই হামলায় জামায়াতের পাঁচ থেকে সাতজন কর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিমুল তালুকদার জানিয়েছেন, আহত অবস্থায় ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের ব্যাপারে বিবেচনা করা হচ্ছে।

এই হামলার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

সিরাজগঞ্জে ধানের শীষের মিছিলে জামায়াতের বিরুদ্ধে হামলা, আহত ৬

আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬